ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

শৈলকুপায় স্বর্ণের ব্যবসার অন্তরালে মাদকের ব্যবসা, মাদকসহ আটক ১

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় স্বর্ণের ব্যবসার অন্তরালে চলছে মাদকের ব্যবসা। এরকম অভিযোগের ভিত্তিতে শৈলকূপা থানার পুলিশ রবিবার দিবাগত রাতে শৈলকুপা শহরের সরকার জেন্টস কালেকশন মার্কেটের সোনার তরী জুয়েলার্সে অভিযান চালিয়ে ১৪৩ পিস ইয়াবাসহ সঞ্জিত কুমার কর্মকার নামের এক ব্যক্তিকে আটক করে। এসময় মাদক বিক্রির ১৭৯০ টাকা তার কাছ থেকে উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, শহরের সোনার তরী জুয়েলার্সে স্বর্ণের ব্যবসার অন্তরালে দীর্ঘদিন মাদকের ব্যবসা হচ্ছে এরকম অভিযোগের ভিত্তিতেই রবিবার দিবাগত রাতে দোকানটিতে অভিযান চালিয়ে ১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭৯০ টাকাসহ দোকানের মালিক সঞ্জিত কুমার কর্মকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত সমর কর্মকারের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোটে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram