ঢাকা
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৪
logo
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক বলেন, জনগণের সেবা করাই সরকারি কর্মচারীদের একমাত্র লক্ষ্য। জেলার উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণের উন্নয়ন সম্পর্কিত সরকারের গৃহীত পদক্ষেপগুলো যেমন কৃষক কার্ড, জেলে কার্ড ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। এছাড়া জেলার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করতে বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে পারস্পরিক কাজের সমন্বয় আরও জোরদার করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বরিশাল শহরকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নগরীর স্থানীয় নদী-খাল দূষণমুক্ত রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া, সরকারি অফিস প্রাঙ্গণকে সবসময় পরিচ্ছন্ন, বর্জ্যমুক্ত রাখার পাশাপাশি অফিসের ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram