ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2026

ফ‍্যাসিবাদ আমলের মতো সার নিয়ে সিন্ডিকেটবাজি মেনে নেওয়া হবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: দেশে পর্যাপ্ত সার মজুদ আছে। আগের ফ্যাসিবাদ আমলের মতো সার নিয়ে সিন্ডিকেটবাজি মেনে নেওয়া হবেনা। যারাই সার নিয়ে সিন্ডিকেট করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রবিবার দুপুরে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে কৃষকদের কৃষি ঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, পানি সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এ সময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা খেয়াল রাখবেন সার নিয়ে যারা বাড়াবাড়ি করবে সে যে দলেরই হোক না কেন তাঁকে আইনের আওতায় নিয়ে আসবেন। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষি ব্যবস্থার উন্নয়নে সরকার নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামেলি কার্ড দিবে। ইতিমধ্যে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা শুরু হয়েছে। প্রতিটি উপজেলায় ১০ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবকে মোকাবেলা করতে সরকার ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে। আমরা অক্সিজেন পাইনা। সে ঘাটতি পূরণ আর পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ করা হবে।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদ উন নবী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিল রেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।

আলোচনা শেষে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকা কৃষি ঋণ মওকুফের সনদপত্র তুলে দেন। এসময় প্রতিজনকে ৫টি করে ফলজ, বনজ সহ ২৯ হাজার ৪৫০ টি গাছের চারা বিতরণ করা হয়। শেষে উপস্থিত কৃষকরা হাস খেলা, কলাগাছ খেলাসহ বেশ কয়েকটি গ্রামীণ খেলাধুলায় অংশগ্রহণ করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram