ঢাকা
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৮
logo
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬

সরাইলে জিহাদ হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জিহাদ (১৬) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এতে নারী ও পুরুষ অংশ নেন। রবিবার সকাল ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড়ে এই মহাসড়ক অবরোধ ও মানববন্ধন হয়।

উল্লেখ্য যে, গত শুক্রবার (১০ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসে সামনে ব্রিজসংলগ্ন স্থানে জিহাদকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত জিহাদ সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোন অপরাধী গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জিহাদের পিতা আজগর আলী, সাবেক মেম্বার মঞ্জু মিয়া, আওলাদ হোসেন, জয়নাল মিয়াসহ কয়েকজন মহিলাও। বক্তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে অপরাধীদের ফাঁসির দাবি করেন।

মানববন্ধন চলাকালে এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় শাহবাজপুর থেকে বিশ্বরোড মোড় হয়ে শান্তিনগর পর্যন্ত প্রায় ২০ কি:মি: মহাসড়ক যানজট লেগে যায়। এতে প্রায় ৩ ঘন্টা সময় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

অবশেষে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সরাইল থানার ওসি মনজুর কাদের ভূইয়া, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার ও সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার মানববন্ধনে সড়ক অবরোধকারীদের প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দেন। তাঁদের আশ্বাসে মানববন্ধন ও বিক্ষোভ সমাপ্ত করেন এলাকাবাসী।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram