ঢাকা
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৮
logo
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬

নড়াইলে ধার দেয়া টাকা ফেরত চাওয়ায় যুবক খুন

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা ফেরত চাওয়ায় আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে পরিকল্পিতভাবে খুন করার অভিযোগ পাওয়া গেছে। খুনের শিকার আলিনুর ফকির পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

শনিবার (১৮ জুলাই) রাত পৌনে ১০টার দিকে লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত রমজান মাসে কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখকে ১৮ হাজার টাকা ধার দেন আমিনুর ফকির। পাওনা টাকা মাস খানেকের মধ্যে ফেরত দেয়ার কথা থাকে। কিন্তু রাজিব ধারের টাকা না দিয়ে নানা তালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকে। এরই ধারাবাহিকতায় রাজিব শেখ টাকা দেয়ার কথা বলে শনিবার রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেন আমিনুরকে।

আমিনুর তার ভাই আলিনুরকে নিয়ে সেখানে হাজির হন। সেখানে গেলে রাজিব ও তার সাথে থাকা লোকজন পূর্বপরিকল্পিত ভাবে নানা ধরনের আপত্তিকর কথা বলে আলিনুর ও আমিনুরকে অপমান ও উত্তেজিত করতে থাকে। এর একপর্যায়ে রাজিব পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীদের নিয়ে আলিনুর ও আমিনুরের উপর হামলা চালায়। রাজিব ও তার সহযোগীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে আলিনুর গুরুতর রক্তাক্ত জখম হয়। মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা আলিনুরের মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা আলিনুর ও আমিনুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ স্মিথ মিয়া তাদের চিকিৎসা দিতে গিয়ে আলিনুরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খুনের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। খুনিদের গ্রেফতারপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram