ঢাকা
logo
প্রকাশিত : July 19, 2026

বাঁশখালীর বন্যার্তদের পুনর্বাসনে সাত লাখ টাকার সহায়তা দিল মোজাম্বিক আস্কারিয়া ফাউন্ডেশন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে প্রবাসীদের উদ্যোগে গঠিত মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশন। রবিবার (১৯ জুলাই) মোজাম্বিক প্রবাসী আলহাজ্ব নাছির উদ্দিনের বাসভবনে সকাল থেকে উপজেলার সরল, শীলকূপ ইউনিয়ন এবং বাঁশখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৫৫০টি পরিবারের মাঝে ৭ লাখ টাকার পুনর্বাসন সামগ্রী, খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা বিতরণ করা হয়।

এ সময় অসুস্থ আবদুল হাকিমকে ৫০ হাজার টাকা এবং আবদুল কালামকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মোজাম্বিক আস্কারিয়া মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মো. নাছির উদ্দীন বলেন, 'সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বহু মানুষের ঘরবাড়ি, দোকানপাট ও বিভিন্ন অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার এখনও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। মানবতার সেবায় আমাদের ফাউন্ডেশন সব সময় দুর্যোগে মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব এবং তাদের পুনর্বাসনের লক্ষ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তাদের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে এবং দৈনন্দিন সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram