

গত বৃহস্পতিবার সংস্থাটির নিজস্ব অর্থায়নে প্রায় দুই শতাধিক হতদরিদ্র বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমের আওতায় চকরিয়া উপজেলা এবং পেকুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাগরপাড়া ও টেকপাড়ার দুর্গত মানুষদের হাতে খাদ্য প্যাকেজ তুলে দেওয়া হয়। প্রতিটি প্যাকেজে ছিল চাল ৫ কেজি, ডাল ১ কেজি, ভোজ্য তেল ১ লিটার, লবণ ১ কেজি, আলু ৫ কেজি এবং পেঁয়াজ ২ কেজি।
খাদ্য সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন 'দি মেসেজ ফাউন্ডেশন'-এর চেয়ারম্যান শাইখ সাইফুল ইসলাম খান মাদানী ও সংস্থাটির সেক্রেটারি জেনারেল মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও চকরিয়া ও পেকুয়া ইসলামিক দাওয়াহ সেন্টারের স্বেচ্ছাসেবকবৃন্দ ত্রাণ বিতরণে সক্রিয় অংশগ্রহণ করেন।
সংস্থার নেতৃবৃন্দ জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই তারা দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রচেষ্টা থাকবে।
