ঢাকা
logo
প্রকাশিত : July 18, 2026

কার্পেটিং হবে জানিয়ে সড়কের ইট তুলে বিক্রি, গ্রেপ্তার প্রতারক চক্র

সড়ক কার্পেটিং হবে খবরে ছড়িয়ে কয়েক হাজার লোককে বোকা বানিয়ে দুটি ইউনিয়নের প্রায় ছয় কিলোমিটার সড়কের ইট তুলে বিক্রি করে দিয়েছে একটি প্রতারক চক্র। দুই মাস ধরে এমন প্রতারণা চললেও প্রশাসনের নজরে আসেনি।

সড়ক দুটিতে নতুন কোন প্রকল্পের তথ্য নেই এলজিইডির কাছে। এই প্রতারণায় হতবাক স্থানীয়রা। এমন ঘটনায় চলছে আলোচনা-সমালোচনা।

তবে শেষ রক্ষা হয়নি। পার্শ্ববর্তী সড়কে একই কাজ করতে গিয়ে ধরা পড়েছে প্রতারক চক্র।

জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নের মেগা নয়াপাড়া থেকে হবদেশ পর্যন্ত দুই কিলোমিটার ও রশিদপুর ইউনিয়নের ভাঙ্গুনিঘাট থেকে গজারিয়াটা ভাঙা ব্রিজ পর্যন্ত আড়াই কিলোমিটার ইটের সলিং সড়কের ইট তুলে বিক্রি করে দেয় প্রতারক চক্র।

সড়ক কার্পেটিং হবে বলে, গত মে মাসে স্থানীয় এমপি ও জনপ্রতিনিধিদের দিয়ে মিষ্টি খাইয়ে উন্নয়ন কাজের উদ্বোধন করে ওই চক্রটি। দুই মাস পার হলেও সড়কে কাজ শুরু না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়ক দুটি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার মানুষ। দ্রুত সময়ে সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের।

একই কৌশলে গত ১৬ জুন ওই ইউনিয়নের চাঁদপুর এলাকার আরেকটি সড়কের দুইশ মিটার ইট তুলে ফেলে চক্রটি। এ সময় প্রকল্প-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে না পারায় স্থানীয়রা কথিত সাব ঠিকাদার মান্নানসহ ১১ জনকে আটক করে পুলিশে দেয়।

পরে রশিদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো, মনিরুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

সড়ক দুটি এলজিইডির আওতাভুক্ত হলেও সেখানে নতুন কোনো প্রকল্প অনুমোদনের তথ্য নেই বলে জানিয়েছে জামালপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ। আর দুর্ভোগ এড়াতে নতুন করে সড়ক সংস্কারের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।

সড়ক দুটি থেকে অন্তত ২৭ লাখ টাকার ইট বিক্রি করেছে প্রতারক চক্র। দোষীদের শাস্তির পাশাপাশি দ্রুত সড়ক উন্নয়নে কাজ শুরু করার দাবি স্থানীয়দের।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram