ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২০
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৬

রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানবন্ধন, ১২ ঘন্টার আল্টিমেটাম

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রুস্তম আলী হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার আস্তমা গ্রামের বিক্ষুব্ধ বাসিন্দারা। শুক্রবার বিকাল ৩টায় আস্তমা গ্রামের পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- গ্রামের বাসিন্দা সাজ্জাদ মিয়া, নিহত রুস্তম আলীর ভাই মাও. মোজাহিদ আহমদ, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ হোসাইন আহমদ ও আজিমুল হক বাইত উল্লাহ্।

বক্তব্যে বক্তরারা বলেন, নিহত রুস্তম একজন নিরীহ ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে গ্রামের ঝামেলায় কখনো জড়াতো না। এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা দেখেছি, আসামিরা সদর্পে অনলাইনে দাপিয়ে বেড়াচ্ছে অথচ পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারছেন না। আমরা পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, আগামী ১২ ঘন্টার মধ্যে যদি হত্যার সাথে জড়িত মূলহোতাসহ সকল আসামিদের গ্রেফতার করা না হয় তাহলে এই দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নামবেন আস্তমা গ্রামবাসী।

মানববন্ধনে নিহতের ভাই মাও. মোজাহিদ আহমদ বলেন, আমাদের পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ছিলেন আমার বড়ভাই রুস্তম আলী। আমার লেখাপড়া ও পরিবারের আর্থিক খরচ তিনিই বহন করতেন। এখন আমরা অসহায় হয়ে পড়েছি। এদিকে, আমার ভাই অন্ধকার কবরে আর খুনিরা বাইরে ঘুরাফেরা করছে। আমাদের দাবি, অতি তাড়াতাড়ি আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আমার ভাই হত্যার বিচার চাই। মানববন্ধন শেষে আস্তমা গ্রামে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ জনতা।

মানবন্ধন ও মিছিলে উপস্থিত ছিলেন- গ্রামের বাসিন্দা গয়াছ মিয়া, আরিছ আলী, আবদুল মন্নান, আমরাজ আলী, সেবুল মিয়া, শফিকুন নূর, গুলজার আহমদ, সুজন মিয়া, জোবায়ের আহমদ, বদরুল আলম, ফারুক আহমদ, শাকিল আহমদ, মোশাররফ হোসেন ও আজিম উদ্দিনসহ আরো অনেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram