ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৩
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৬

বাঁশখালীতে ৩৫০ বন্যাকবলিত পরিবারের পাশে ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিমাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ৩৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, স্যালাইন ও জরুরি ওষুধসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেছে ডার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে পশ্চিম খানখানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুর্গম পথে কাদা ও পানি মাড়িয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।

ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ডার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলামের নির্দেশনায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ডার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো. তারেক আজিজ, সিনিয়র এক্সিকিউটিভ তৈহিদ আহমেদ ভূঁইয়া, বিপ্লব বড়ুয়া, আরএসএম মো. সাইফুদ্দিনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মো. অলি উল্লাহ সাগরসহ গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। অতীতের ধারাবাহিকতার মতো ভবিষ্যতেও ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ গ্রহণকারী পরিবারগুলো এ সহায়তার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram