ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১৩
logo
প্রকাশিত : জুলাই ১৭, ২০২৬

মাটিরাঙ্গায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা প্রদান

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তার অর্থ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।

প্রথম ধাপে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম এবং সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান।

ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, "সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো দুর্যোগ ও ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তায় সরকারের এই মানবিক উদ্যোগ পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সনি ত্রিপুরা, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram