ঢাকা
logo
প্রকাশিত : July 16, 2026

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ‘জুলাই শহিদ দিবস’ দিবস পালিত হয়েছে। ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী’র সভাপতিত্বে অনু্িষ্ঠত হয়।

সভায় বক্তব্য রাখেন, গণঅভ্যুত্থানে শহীদ তারেকের বাবা মোঃ আশহাদুল ইসলাম, জুলাই গণঅভ্যূত্থানের লড়াকু সৈনিক ও বৈষম্যবিরোধী আন্দোলন জেলা কমিটির আহবায়ক আব্দুর রাহিম, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম, জেলা জামায়াতের আমীর আবুজার গিফারী, সিভিল সার্জন একেএম শাহাব উদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়, তা পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়।

পরে তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে যান শেখ হাসিনা। আর গণঅভ্যুত্থানের সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় এদিন পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram