

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল জিয়া, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা জামায়াত আমির বাবুল আহম্মেদ, উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী ওবায়দুর, পীরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব আহমেদ সোহান, উপজেলা ছাত্রদলের যু্গ্ম আহবায়ক আলমগীর হোসেন সৈক, পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম, ছাত্রনেতা আতিউর রহমান হাসুসহ আরো অনেকে।
আলোচনা শেষে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
