ঢাকা
১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৮
logo
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৬

কালিয়াকৈরে কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি, এলাকাজুড়ে আতঙ্ক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ি-চাঁদপুর কবরস্থান থেকে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে উপজেলার টেকিবাড়ি-চাঁদপুর কবরস্থান থেকে কবর খুঁড়ে ৯টি কঙ্কাল চুরি করে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে কবরস্থানের পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে স্থানীয়রা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান। কাছে গিয়ে তারা বুঝতে পারেন কবর থেকে মৃত ব্যক্তিদের কঙ্কাল তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পরে বিষয়টি এলাকাবাসীকে জানানো হলে মুহূর্তেই ঘটনাটি ছড়িয়ে পড়ে এবং নিহতের আত্মীয়-স্বজন কবরস্থানে ভিড় করেন। কবরস্থানে স্বজনদের কবর রয়েছে এমন অনেক পরিবার ঘটনাস্থলে ছুটে এসে নিজেদের স্বজনদের কবরের অবস্থা দেখতে থাকেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এলাকাবাসী খোড়াকৃত খবরগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, কঙ্কাল চুরির বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram