ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৩
logo
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৬

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (২৮) যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে ছিন্নভিন্ন অবস্থায় মরদেহ উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে পুলিশ। পরে তা রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের ধারণা, রাতে কোনো এক সময় অজ্ঞাত পরিচয়ের এ ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সকালে রেলওয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এরপর দুপুর ১২টার দিকে মরদেহ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, ‘ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়েছে। তবে কোন ট্রেনে কাটা পড়ছে সেটা এখনো শনাক্ত করা যায়নি। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram