ঢাকা
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০১
logo
প্রকাশিত : জুলাই ১৫, ২০২৬

রাজনগরে বন্যাদুর্গতদের সহায়তায় বিমান বাহিনীর ত্রাণ ও চিকিৎসাসেবা

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বুধবার উপজেলার কামারচাক ইউনিয়নের করাইয়া আবাসন এলাকায় বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে মৌলভীবাজার রাডার ইউনিট ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করে।

এ সময় বন্যাকবলিত পরিবারের মধ্যে শুকনো খাবার, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী, চিকিৎসা উপকরণ এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)-এর উদ্যোগে দুর্গত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিমান বাহিনীর সদস্যরা দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন। চিকিৎসা শিবিরে স্থানীয় অনেক মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

মৌলভীবাজার রাডার ইউনিটের অন-সাইট কমান্ডার চৌধুরী আব্দুল্লাহ আল আমীন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমান বাহিনীর মানবিক দায়িত্বের অংশ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বন্যার দুর্যোগময় সময়ে বিমান বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram