

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ" এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি'র ক্যাশলেস ক্যাম্পেইন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংক পিএলসি'র পীরগঞ্জ শাখার আয়োজনে পূর্ব চৌরাস্তায় এই ক্যাম্পেইন হয়।
পূবালী ব্যাংক পিএলসি'র পীরগঞ্জ শাখার ম্যানেজার পরেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখা'র উপ-মহা ব্যাবস্থাপক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যাবসায়ী ইমদাদুর রহমান ও জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
আলোচনা শেষে গ্রাহকদের সাক্ষাতে বাংলা কিউ আর কোডে মার্চেন্ট লেনদেন পরিচালিত হয়।
পূবালী ব্যাংক পিএলসি'র পীরগঞ্জ শাখার ম্যানেজার পরেশ চন্দ্র রায় বলেন, গ্রাহকদের সুবিধার্থে নগদ লেনদেনের পরিবর্তে বাংলা কিউ আর কোডে ডিজিটাল লেনদেন বিষয়ে সাপ্তাহব্যাপী উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন পরিচালিত হবে।
