ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৩
logo
প্রকাশিত : জুলাই ১৪, ২০২৬

আওয়ামীলীগের সঙ্গে আঁতাত করছেন প্রধানমন্ত্রী: নাসিরুদ্দীন পাটোয়ারী

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধামইরহাট উপজেলা শাখার আয়োজনে নিমতলী মোড় এলাকা থেকে একটি পদযাত্রা শুরু করা হয়।

পরে জাতীয় নাগরিক পার্টি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মাহফুজার রহমান চৌধুরীর (রুবেল) সভাপতিত্বে এমএম সরকারি ডিগ্রি কলেজের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরুদ্দীন পাটোয়ারী।

এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছেন আওয়ামীলীগের লোকজন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে দীর্ঘদিন হাজতে বন্দি করিয়ে রেখেছিল আওয়ামীলীগ সরকার। সেই আওয়ামীলীগ সরকার ও তাদের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে মেতে রয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। সুযোগ পেলে তারা আপনাকে হত্যা করবেন। সরকার যদি আওয়ামীলীগ এর বিচার দ্রুত কার্যক্রম নিশ্চিত না করেন, জুলাই আন্দলনে শহীদদের বিচার না করতে পারেন তাহলে আবারো ছাত্র-জনতার আন্দলনের মাধ্যমে বিএনপির অবস্থা আওয়ালীমীগের চেয়েও করুণ পরিণতি হবে।

তিনি আরও বলেন, আগামীতে বাংলাদেশে যে সকল নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোতে ভোট চুরির আর কোন ঘটনা ঘটবে না। ভোটকেন্দ্রে কোন ম্যাকানিজম আর থাকবে না। যদি আওয়ামীলীগের মত আবার নতুন সরকার নির্বাচন সম্পন্ন করতে চান তাহলে দেশের জনগণ তা আর কখনো হতে দেবে না।

এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক মো. সার্জিস আলম, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, উপজেলা এনসিপি আহ্বায়ক রবিউল ইসলাম, সদস্য সচিব আব্দুর রহমান। পথসভার সঞ্চালনা করেন বৈষ্যমবিরোধী ছাত্রনেতা মো. আলমগীর হোসেন আরাফ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram