ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৪
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

রামুতে বন্যার পানিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাঁশের সাঁকো পার হওয়ার সময় নদীর তীব্র স্রোতে ভেসে নিখোঁজ হওয়া মো. ইব্রাহীমের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার (১৩ জুলাই) দুপুরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন। নিহত ইব্রাহীম উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৈষকুম এলাকার সৈয়দ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার মৈষকুম এলাকায় একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় ইব্রাহীমের পা পিছলে যায়। এ সময় তিনি নদীতে পড়ে যান। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে নদীতে স্রোত অত্যন্ত তীব্র থাকায় তিনি মুহূর্তেই পানিতে তলিয়ে যান এবং স্রোতের টানে নিখোঁজ হন। সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram