ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩১
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

সাতকানিয়ার বন্যাদুর্গতদের মাঝে বাকলিয়া থানা ছাত্রদলের ত্রাণসামগ্রী বিতরণ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর বাকলিয়া থানা ছাত্রদল। সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১৩ জুলাই) কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহফুজ এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক ও ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন। এ সময় তারা বন্যার্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। মানবিক এই সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।

ত্রাণ পেয়ে উপকৃত পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram