ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৫
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৩ জুলাই) ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

রাজনৈতিক জীবনে তিনি চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চট্টগ্রাম-১৪ আসন থেকে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নজরুল ইসলামের ভাগিনা মফিজুল ইসলাম বলেন, মরহুমের জানাযা আগামীকাল অনুষ্ঠিত হবে, প্রাকৃতিক দূর্যোগের কারণে সময় ও স্থান নির্ধারণ করা সম্ভব হয়নি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram