ঢাকা
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৮
logo
প্রকাশিত : জুলাই ১২, ২০২৬

অসুখ হলে মানুষ ডাক্তারের কাছে যায়, কিন্তু ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারের কাছে যাবে

স্টাফ রিপোর্টার: “অসুখ হলে মানুষ একসময় ডাক্তারের কাছে নয় হয়তো ইঞ্জিনিয়ারের নিকটে যাবে। কথাটা শুনে অবাক হবার কিছু নেই। যন্ত্র এখন ব্রেনের সাথে এসোসিয়েট হচ্ছে। একটি সংস্থা এ নিয়ে কাজ শুরু করেছে। কারণ যিনি ইঞ্জিনিয়ার সেও তো মানুষ। একজনের যদি সর্দি লাগে সে ইঞ্জিনিয়ারের নিকটে গিয়ে বলবে ভাই আমার ঠান্ডা লাগার জিনটি পাল্টিয়ে দিন।”

রবিবার (১২ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন কাজিপুরের ইউএনও মোস্তাফিজুর রহমান। এসময় তিনি এআইও পুরাতন হয়ে গেছে এখন ক্লাউড আসছে বলেও মন্তব্য করেন।

কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, “মানুষ এক সময় জনসম্পদ বলে গণ্য হলেও বাস্তবতা পাল্টেছে। এখন যন্ত্র দিয়ে মানুষের সেই কাজ করানোর সময়। আগে সুইচ দিয়ে সব অপারেট করা লাগলেও এখন শুধু মস্তিষ্কের চিন্তা করার কারণেই সেটি কমান্ড পেয়ে যাবে। কাজেই জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং দক্ষ জনবল তৈরির বিকল্প নেই।”

কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিক। সভায় দিবসটির প্রতিপাদ্য তুলে ধরে অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনজিৎ কুমার নন্দী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমবায় অফিসার খালেদুজ্জামান, এমপির প্রতিনিধি ওয়াহীদুজ্জামান, সাংবাদিক ও সহকারি অধ্যাপক আব্দুল জলিল বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বছরব্যাপী অনন্য অবদান রাখায় বিভিন্ন বিভাগের নির্বাচিত ৮ জনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram