ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:২৮
logo
প্রকাশিত : জুলাই ১০, ২০২৬

পার্বতীপুরে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রি, পচা খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে তিনটি হোটেল-রেস্টুরেন্ট ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত পার্বতীপুর শহরের শহীদ মিনার সড়কের শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বীর মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট-এ অভিযান চালিয়ে প্রতিটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে তাজ বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী। নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত ও সামারি ট্রায়ালের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানকালে দিনাজপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ নবী, দিনাজপুর ডিবি পুলিশের সদস্যরা, পার্বতীপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু নাসের, পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী বলেন, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্রিজে পচা মিষ্টি ও দই সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীণের তারিখবিহীন এবং প্রয়োজনীয় লেবেল ছাড়া বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। জব্দকৃত পণ্যের মধ্যে ছিল মিষ্টি, দই, রসমালাই, ডালডা, কেমিক্যালযুক্ত পাউরুটি এবং লেবেলবিহীন বিভিন্ন খাদ্যপণ্য।

তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে এবং ক্যামিকেল যুক্ত লেভেলবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram