

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে একটি পচে যাওয়া খণ্ডিত মরদেহ ভেসে আসে। মরদেহটির মাথা ও দুই পা বিচ্ছিন্ন ছিল।
বিচকর্মী খোরশেদ আলম জোয়ারের পানির কাছে টহল দেওয়ার সময় মরদেহটি দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে সদর থানার এসআই সরোয়ার উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, দীর্ঘ সময় সাগরের নোনা পানিতে থাকায় মরদেহের অধিকাংশ অংশ গলে ও পচে গেছে। বিকৃত অবস্থার কারণে এটি পুরুষ নাকি নারীর মরদেহ, তা প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
