ঢাকা
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২১
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

বড়লেখায় নিষিদ্ধ পিরানহা বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে মতিউর রহমান নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার জরিমানা ও ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে হাকালুকি হাওড়পাড়ের কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রয়ের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারার অপরাধে এক ব্যবসায়িকে দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও ৩৮ কেজি পিরানহা মাছ জব্দ করে জনসম্মুখে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে। এ সময় নিষিদ্ধ মাছ ও মাছের পোনা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ বিষয়ে উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram