ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৯
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

ফাতেমা জিন্নাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন খালেদ রায়হান

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (৯ জুলাই) অনুমোদিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক খালেদ রায়হান।

খালেদ রায়হান বর্তমানে দৈনিক কালবেলা, দ্য বাংলাদেশ টুডে পত্রিকায় চন্দনাইশ প্রতিনিধি ও চন্দনাইশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, চন্দনাইশ পৌরসভা যুবদলের আহবায়ক ও চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় ও জনসেবামূলক প্রতিষ্ঠান ও কাজে জড়িত রয়েছেন। একজন সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে এলাকায় সুপরিচিতি লাভ করেন।

কমিটিতে অবিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন চন্দনাইশ পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচিত হয়েছেন বাপ্পী শীল ও পদাধিকার বলে প্রধান শিক্ষক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

খালেদ রায়হান জানান, আমাকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করতে সার্বিক সহযোগিতা করায় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রতিষ্ঠানের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram