ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৯
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

পরিচ্ছন্ন ও সবুজ নগর গঠনে জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি: ডিসি ফরিদা খানম

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, “মানুষ খাবার ছাড়া ২১ দিন, পানি ছাড়া তিন দিন বেঁচে থাকতে পারে। কিন্তু অক্সিজেন ছাড়া তিন মিনিটও বাঁচতে পারে না। তাই পরিবেশ ও বৃক্ষ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। “সবুজ ঢাকা, অঙ্গীকার আজকের বৃক্ষ—আগামীর নিঃশ্বাস” স্লোগানকে সামনে রেখে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী থেকে উপজেলা চত্বর পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।

জেলা প্রশাসক বলেন, পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্ন ঢাকা জেলা গড়ে তুলতে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। বনায়ন, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করতে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জসহ ঢাকা জেলার সব উপজেলায় পরিচ্ছন্নতা ও বনায়ন কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসন জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে কাজ করবে।

ফরিদা খানম বলেন, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ বর্তমান ও ভবিষ্যৎ—উভয় প্রজন্মের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও পরিচ্ছন্নতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নিজের বাড়ি, পাড়া-মহল্লা ও জনপরিসর পরিষ্কার রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে জিনজিরা ইউনিয়নের বাসিন্দা, পি এম পাইলট স্কুলের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram