ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৯
logo
প্রকাশিত : জুলাই ৯, ২০২৬

আড়াইহাজারে সম্পত্তির দ্বন্দ্বে প্রবাস ফেরত যুবক নিহত, আহত ৭

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সম্পত্তির দ্বন্দ্বে দু'পক্ষের সংঘর্ষে কম্বোডিয়া থেকে ছুটিতে আসা সিয়াম (২৬) নামে এক প্রবাসী যুবক নিহত ও ৭ জন আহত হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিকেল ৪টায় সংঘর্ষে সিয়ামসহ ৮ জন গুরুতর আহত হলে বৃহস্পতিবার সকালে ঢাকার বেসরকারি পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী মধ্যপাড়া এলাকায়।

জানা গেছে, ওই গ্রামের মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব বিরাজ করছিল। এ নিয়ে বুধবার বিকেল ৪টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তারের সভাপতিত্বে তপনের বাড়ীর পাশে শালিসী বৈঠক বসে। বৈঠক শেষে মতিনের লোকজন মোক্তার ও দেলোয়ারের লোকজনের উপর হামলা করে পরে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হলে সিয়ামসহ উভয় পক্ষের কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় সিয়ামকে ঢাকায় পাঠানো হলে পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টায় সিয়ামের মৃত্যু হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ডাক্তার জানান, আমরা বিকাল ৪টায় তপনের বাড়ীর পাশে বৈঠক শেষে সীমানা নির্ধারণ করে দিয়ে আসার পর সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram