ঢাকা
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৬
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

ধোবাউড়ায় ঠাকুরবাড়িতে বিয়ের দাবিতে মুসলিম নারীর অনশন, এলাকায় চাঞ্চল্য

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বাজার এলাকার একটি ঠাকুরবাড়িতে বিয়ের দাবিতে এক মুসলিম নারী অনশন শুরু করেছেন বলে জানা গেছে। বুধবার (৮ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী নারীর দাবি, গোয়াতলা বাজারের সুশান্ত আচার্যের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় এবং বিভিন্ন সময় তার কাছ থেকে অর্থও নেওয়া হয়েছে। পরবর্তীতে সুশান্ত যোগাযোগ বন্ধ করে দিলে তিনি বিয়ের দাবিতে ঠাকুরবাড়িতে অনশনে বসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে অভিযুক্ত সুশান্ত আচার্য ঘটনাস্থল ছেড়ে চলে যান।

এদিকে অভিযোগকারী নারীর ভাষ্য, বিষয়টি মীমাংসার নামে স্থানীয় ইউপি সদস্য আকিকুল ইসলাম তাকে বিভিন্নভাবে নিরুৎসাহিত করছেন। তার অভিযোগ, অভিযুক্তের কাছ থেকে অর্থ নিয়ে তাকে উল্টো দোষারোপ করা হয়েছে।

অন্যদিকে সুশান্ত আচার্যের মা ও স্ত্রী জানান, অভিযোগকারী নারীর সঙ্গে সুশান্তের কোনো বৈবাহিক বা পারিবারিক সম্পর্ক নেই। তবে তাদের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়টি তারা জানেন বলে দাবি করেন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলেও অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram