ঢাকা
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৩
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

হাওরে লাশবাহী ট্রলারে ডাকাতি: মোবাইল ও নগদ টাকাসহ মালামাল লুট

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরে মিঠামইন উপজেলার একটি লাশবাহী ট্রলারে ডাকাতির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। করিমগঞ্জ উপজেলার বালিখলা থেকে মিঠামইন আসার পথে নয়াগাঁও সুইচগেট এলাকায় মঙ্গলবার (০৭ জুলাই) আনুমানিক রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে মাইশা পরিবহন নামে ট্রলারে থাকা শোকসন্তপ্ত লোকজনকে জিম্মি করে সোলার প্যানেল, ব্যাটারি, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। নৌকায় থাকা মৃত শিশুটি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাসিন্দা বাবু মিয়ার সন্তান।

ভুক্তভোগী নৌকার মাঝি রতন মিয়া জানান, আমি ঘটনার রাতে বালিখলা এলাকা থেকে একটি শিশুর মরদেহ নিয়ে স্বজনদের সাথে নৌকায় করে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেই। নৌকাটি নয়াগাঁও সুইচ গেটের কাছাকাছি পৌঁছালে ৬/৭ জনের মুখোশধারী একটি সশস্ত্র ডাকাত দল আমাদের গতিরোধ করে। এরপর ডাকাতরা নৌকায় থাকা লোকজনকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা সোলার প্যানেল, ব্যাটারি, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আক্রান্ত নৌকাটি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হলেও ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ থানা এলাকার সীমানায়।

অন্যদিকে, করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশবাহী নৌকায় একটি ডাকাতির ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ থানায় দায়ের করা হয়নি। তিনি আরও জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram