ঢাকা
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৫
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে নদীগর্ভে বিলীন দুটি বসতঘর, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন ও বিএনপি

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: টানা ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়ায় ধসে পড়েছে দুটি বসতঘর। গতকাল রাতের কোনো এক সময় ঘর দুটির এক-তৃতীয়াংশ পাশের ধলিয়া খালের নদীগর্ভে বিলীন হয়ে যায়। সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঘরে থাকা বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে পড়া দুটি টিনশেড ঘরে শ্রী অধির দাশ, শ্রী অসীম দাশ, শ্রী রাখাল দাশ ও লালন দাশের যৌথ পরিবারের ২০ জনেরও বেশি সদস্য বসবাস করতেন। অত্যন্ত দরিদ্র এই পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা বাজারে মুচির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আকস্মিক এই দুর্যোগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারগুলো।

ঘটনার খবর পেয়ে আজ বুধবার (৮ জুলাই) সকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল দলীয় নেতাকর্মীদের নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হঠাৎ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এই পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের দাবিতে স্থানীয়রা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram