

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার ও অসাধুপায় অবলম্বন করায় পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। বহিষ্কৃত পাঁচ পরীক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ছাত্রী ও চারজন ছাত্র।
কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরীক্ষা চলাকালে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষায় কোনো ধরনের অসাধু উপায় বরদাশত করা হবে না এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
