ঢাকা
logo
প্রকাশিত : July 8, 2026

মেঘনার ভাঙ্গন থেকে চরলক্ষিপুর গ্রাম রক্ষায় এমপি আজাদের জরুরি উদ্যোগ

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়নের মেঘনাবেষ্টিত চরলক্ষিপুর গ্রামকে নদী ভাঙ্গন থেকে রক্ষায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম আজাদ নিয়েছেন এক মহতি উদ্যোগ। এক দিনের ব্যবধানে তিনি পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করে তাৎক্ষণিক ভাঙ্গন রোধের ব্যবস্থা করেন।

আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন জানান, আমি সোমবার ঢাকায় অবস্থানকালে আমার ইউনিয়নের চরলক্ষিপুর গ্ৰামটি বৃহত্তর মেঘনার প্রবল ঢেউ এবং স্রোতে দুদিনের ব্যবধানে নদীতে বিলীন হয়ে যেতে থাকার ছবি ও ভিডিও চিত্র আমার কাছে পাঠানো হয়। আমি সাথে সাথে এ সমস্ত ছবি ও ভিডিও চিত্র এমপি আজাদ সাহেবের কাছে পাঠাই এবং ওই গ্রামটি নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করি। তিনি তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডকে জানান এবং তড়িৎ ব্যবস্থা নিতে বলেন। এরপর থেকে পানি উন্নয়ন বোর্ড ভাল্ক হেড যোগে বালু ভর্তি বড় বড় বস্তার সাহায্যে ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মাণ করে যাচ্ছেন। বর্তমানে ওই গ্রামের ভাঙ্গন নিয়ন্ত্রনে এসেছে। পরে এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে এমপি নজরুল ইসলাম আজাদ আশ্বাস প্রদান করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram