ঢাকা
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২২
logo
প্রকাশিত : জুলাই ৮, ২০২৬

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

ভারি বৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের উপর পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা সদর ইছাখালী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে ঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়লে চাপা পড়ে রেনু আক্তার নামে (৫৬) ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় ধস এবং দুর্যোগের বিষয়ে ব্যাপক মাইকিং করে সতর্ক করার পরও এ ধরনের ঘটনা দু:খজনক।

এদিকে টানা বৃষ্টিতে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বন্যা, জলাবদ্ধতা, পাহাড় ধস, নদ-নদীর পানি বৃদ্ধি এবং তীরভাঙনের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড় কাটা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং নালা-নর্দমার অপর্যাপ্ত সংস্কারের কারণে অনেক এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে, ফলে দুর্যোগের মাত্রা বেড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সরফভাটা ইউনিয়নে ভারী বৃষ্টির পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে।

এ ছাড়া চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম সড়ক কোমরসমান পানির নিচে তলিয়ে গেছে। রাঙ্গুনিয়া পৌরসভার ভবানি এলাকায় পাহাড় ধসে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কয়েকটি পরিবার এখনও পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে।

অন্যদিকে পারুয়া ইউনিয়নের জঙ্গল এলাকায়ও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বেতাগী ইউনিয়নের ডেমিরছড়া গুচ্ছগ্রামের কাছে দুটি বসতঘরের ওপর পাহাড় ধসে পড়েছে। এছাড়া পাহাড়ি ঢলের তোড়ে ইছামতি নদীর বিভিন্ন স্থানে তীরভাঙন দেখা দিয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram