ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৬
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

মতলব উত্তরে কৃষি জমিতে অনুমোদিত ড্রেজিং করায় দুইজনকে অর্থদন্ড

আরাফাত আল-আমিন, মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে কৃষি জমিতে অনুমোদিত ড্রেজিং করায় দুইজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ এ রায় দেন।

জানা গেছে, মতলব উত্তর উপজেলাধীন দুর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি এলাকায় আনসার সহযোগে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে অনুমোদন ছাড়া কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় জমির মালিক ইব্রাহিম পাঠান (৫৯) কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও আর এ ধরণের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন জানান সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram