ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩১
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

পীরগঞ্জে স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে যুবককের কারাদন্ড

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১০ম শ্রেণির স্কুল ছাত্রীকে বিয়ে করার চেষ্টার অপরাধে জুবায়ের রহমান জয় নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, উপজেলার মাঝখুরিয়া গ্রামের জুরায়ের রহমান জয় নামে এক যুবক কোষামন্ডলপাড়া গ্রামের ১০ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করার উদ্দেশ্যে সোমবার সকালে ঐ ছাত্রীর বাড়িতে অবস্থান নেয়। ঐ ছাত্রী বয়স কম হওয়ায় বিকালে এফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়। রাতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং জুবায়ের সহ রুহুল আমিন নামে আরো এক যুবককে আটক করে থানায় নিয়ে আসেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুবায়েরকে জেল জরিমানা প্রদান করা হয়। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় রুহুল আমিনকে। মঙ্গলবার বিকালে জুবায়েরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রব্বানী সরদার জানান, বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী নাবালিকাকে বিয়ে করার চেষ্টার আপরাধে একজনকে জেল ও জরিমানা করা হয়েছে। মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অন্যজনকে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram