ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : জুলাই ৭, ২০২৬

নড়াইলে জুলাইযোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে জুলাইযোদ্ধা ও জুলাই আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের মারার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করার প্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার রাত ১১ টার দিকে নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম ১১ জনকে আসামি করে নড়াইল সদর থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই মাস আসায় বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া ও আহত জুলাইযোদ্ধাদের মারতে পারলে ফেসবুকে দেড় লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক কয়েকজন নেতা-কর্মী। এ ঘটনায় তাদের ১১ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আসামিরা হলেন- বঙ্গবন্ধু জাতীয় পরিষদ নড়াইলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান নয়ন (৩৮), সহ-সভাপতি সৌরভ কর্মকার (২৬), লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগরী উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম হৃদয় (২৬), একই এলাকার শাহাদাত হোসেন রায়হান (২৫), লোহাগড়ার চাচই গ্রামের আরব শিকদারের ছেলে ইমন শিকদার (২৪), লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাচই গ্রামের সাইফুল জমাদ্দারের ছেলে মোঃ মিলন জমাদ্দার (২৯), মল্লিকপুর গ্রামের মোঃ ইসরাফিল (২৫), কাশিপুর ইউনিয়নের কামেশ্বরপুর গ্রামের মোঃ সজীব চৌধুরী (২৬), লোহাগড়ার কালনা গ্রামের এস কে আসলাম (২৫), নড়াইল পৌরসভার নড়াইল গ্রামের মহসীন বিশ্বাসের ছেলে মোঃ আব্দুল্লাহ আল জাবের লোটাস (৪০) ও সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের সিবানন্দপুর গ্রামের আজগর শেখের ছেলে মোঃ জুবায়ের শেখ (২০)।

উল্লেখিত আসামিরা জুলাইযোদ্ধা ও জুলাই আন্দোলনে অংশগ্রহনকারীদের মারতে মাথাপিছু ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে।

নড়াইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আমিরুল ইসলাম রানা বলেন, জুলাই আসায় আওয়ামী লীগ পাগল হয়ে গেছে। বিদেশে বা বিভিন্ন অজ্ঞাত স্থানে পালিয়ে থেকে তারা এ ধরনের হুমকি দিচ্ছে। কিছুদিন আগে তার উপর হামলা করা হয়েছে বলে মিথ্যা গুজব ছড়িয়েছে তারা। তাদের আইনের আওতায় আনা জরুরী। এ জন্য তিনি আইনের দারস্থ হয়েছেন।

তিনি আরো জানান, নড়াইল গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল জাবের লোটাস খুবই নষ্ট চরিত্রের মানুষ। তার বিরূদ্ধে নানা সমাজহ বিরোধি কার্যকলাপের অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে জেনারেশন-২১ নামে একটি কাপড় বিক্রির ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ওই প্রতিষ্ঠানে বসে বিভিন্ন ধরনের অপকের্মও নীল নকশা করেন। এসব অপরাধীর বিচার না হলে তাদের দ্বারা সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হবে।

নড়াইল সদর থানার ওসি অজয় কুন্ডু বলেন, তদন্ত করে সত্যতা পেলে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram