ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৪
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

নবীনগরে সরকারি জায়গায় স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো: আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাঙ্গরা বাজারে আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এবং নবীনগর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বাঙ্গরা বাজারের রাস্তার দুইপাশের সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

বাঙ্গরা বাজারে গিয়ে দেখা যায়, ক্রেন দিয়ে সড়কের দুই পাশে থাকা প্রায় তিন শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। দীর্ঘদিনের যানজট নিরসন করে জনগণের ভোগান্তি দূর করতে স্থানীয় প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী একটি মহল দীর্ঘ দিন যাবত বাঙ্গরা বাজারের প্রধান সড়ক ও সরকারি ভূমি দখল করে অবৈধভাবে তিন-চার শতাধিক দোকানপাট নির্মাণ করে ছিল। এসব দোকানের কারণে বাজারের প্রধান সড়ক সরু হয়ে যাওয়ায় নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হতো, যা জনজীবনে চরম ভোগান্তি বয়ে আনছিল।

​এ উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশের একটি বহর ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। দুপুর পর্যন্ত কয়েকটি ক্রেন ব্যবহার করে অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে।

​অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা বলেন, "সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অনেকে আরসিসি পিলার ও টিনশেডের অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা ও দোকান তৈরী করে ভাড়া দিয়েছেন। তাদের বারবার নোটিশ দেয়া হলেও তারা সরে না যাওয়ায় এমন তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।"

সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, "আমরা আগেও উচ্ছেদ অভিযানে গিয়ে ছিলাম। আজ আবারো উচ্ছেদ অভিযান চলছে।" উচ্ছেদ অভিযানের আগে নোটিশ প্রদান করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, "মাইকিং ও নোটিশ প্রদান করা হয়েছে।"

তবে সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়, শুধু বাঙ্গরা বাজারেই কেন বার বার উচ্ছেদ অভিযান হয়? পাশের গাজীরহাট বাজারে ও সড়ক ও জনপদের জায়গা দখল করে রাখেছে সেখানে কেন উচ্ছেদ অভিযান হয় না?

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram