ঢাকা
৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৩৪
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: "উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মত পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীল গ্রাম গড়ে তোলার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তাই গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি নারীর ক্ষমতায়ন, সঞ্চয় ও সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বিআরডিবি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবু হাসান মো. সাঈদ, জেলা সমবায় কর্মকর্তা মোখলেসুর রহমান, সুফলভোগী আকসার উল আলম ও রহিমা আকতার। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিআরডিবি চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আবু হাসান মো. সাঈদ।

শেষে শ্রেষ্ঠ ২ সমবায়ীকে ক্রেস্ট প্রদান এবং সুফলভোগীদের মধ্যে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram