ঢাকা
logo
প্রকাশিত : July 6, 2026

কটিয়াদীতে শফিকুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ সাইফুল ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে আলোচিত শফিকুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন পরিবার ও এলাকাবাসী।

সোমবার (৬ জুলাই) দুপুরে লোহাজুরী ইউনিয়নের উত্তর ঝিড়ারপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, শফিকুলকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনও জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়নি। বিচারপ্রক্রিয়া দীর্ঘায়িত হলে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পাবে। তাই দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, আসামিরা ভুক্তভোগী পরিবারকে হুমকি ধামকি দিয়ে আসছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করারও জোড় দাবি জানায়।

নিহত শফিকুলের স্ত্রী রিমা আক্তার বলেন, আমার স্বামীর সাথে ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক আমির হোসেন আমির, মজিবুর, বাদশা, বাবুল, হারুন ও সবুজের দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে ঝামেলা চলছিলো। হত্যাকান্ডের আগেও বেশ কয়েকবার হত্যার উদ্দেশ্য বাড়িতে তারা হামলা করে। আর যেভাবে মেরে ফেলার হুমকি দিতো সেভাবেই স্বামীকে হত্যা করেছে। এখনো আমাকে হুমকি দিচ্ছে আমির হোসেন। তাই আমি আমার দুই সন্তান নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।

মামলার বাদী শফিকুলের বোন বেগম (৪৭) বলেন, আমরা যাদেরকে সন্দেহ করি বা যাদের নামে মামলা দিতে চাই পুলিশ তাদের নাম নিতে চায়না। আমাদেরকে বলে আমরা কি নাম নিয়ে ব্যবসা করতে চাচ্ছি, যে গ্রেপ্তার হয়েছে তাকে আমাদের সন্দেহের তালিকায় থাকা আসামিরাই ধরিয়ে দিয়েছে। কিন্তু তাদের নামে কোন মামলা নিতে চায় না থানা প্রশাসন। আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের খুঁজে বের করা এবং তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার আহ্বান জানাই।

এসময় মানববন্ধনে সহস্রাধিক গ্রামবাসী নারী পুরুষ অংশ নেয়। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram