ঢাকা
logo
প্রকাশিত : July 6, 2026

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ মানবিক প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান তার নির্বাচনী অঙ্গিকার ধীরে ধীরে বাস্তবায়ন করছেন। ফলে দেশের সাধারণ মানুষ, গরীব-অসহায় সুবিধাভোগীরা সুফল পাওয়া শুরু করেছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি সৃমদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যা কিছু করা প্রয়োজন বর্তমান সরকার তাই করবে, ইনশাল্লাহ।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও দৈব দুর্বিপাকে ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় মানুষের মাঝে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংসদ আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।

সোমবার (৬ জুলাই) সকালে কালীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন পৌর এলাকায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ ও অসহায় তিনশত মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেককে ২০ কেজি করে জিআর চাল বিতরণ করেন।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ্, কালীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্ত, হিসাব রক্ষক দুলাল মোড়ল ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram