ঢাকা
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৩
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

ঘোড়াঘাটে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় নগদ অর্থের ব্যবহার কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল লেনদেনে জনগণকে উদ্বুদ্ধ করতে দিনাজপুরের ঘোড়াঘাটে পূবালী ব্যাংক লিমিটেডের ঘোড়াঘাট উপশাখার উদ্যোগে একটি ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে পূবালী ব্যাংকের ঘোড়াঘাট উপশাখা কার্যালয়ে পূবালী ব্যাংক লিমিটেডের ঘোড়াঘাট উপশাখার ব্যবস্থাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জুনিয়র অফিসার খোরশেদুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, পূবালী ব্যাংকের ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক মামুনুর রশীদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নগদ অর্থের পরিবর্তে ফান্ড ট্রান্সফার, মোবাইল ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন ক্যাশলেস লেনদেন ব্যবস্থা ব্যবহার করলে লেনদেন আরও নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ হয়। পাশাপাশি ছেঁড়া টাকা, জাল নোট, খুচরা টাকার সংকট, নগদ অর্থ বহনের ঝুঁকি এবং নগদ লেনদেনের নানা ধরনের ভোগান্তি থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

ক্যাম্পেইনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিতদের ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে অবহিত করা হয় এবং দৈনন্দিন আর্থিক লেনদেনে ক্যাশলেস পদ্ধতি ব্যবহারের আহ্বান জানানো হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram