ঢাকা
১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৪:১৮
logo
প্রকাশিত : জুলাই ৬, ২০২৬

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পাঁচবিবির যৌথ আয়োজনে সম্প্রসারিত উপজেলা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. তোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) আলহাজ্ব আজাদ আলী, পল্লী উন্নয়ন কার্যালয়ের মাঠ সহকারী এস এম মাসুম আলী এবং বিআরডিবির সুবিধাভোগী আব্দুল হকসহ অন্যান্যরা।

বক্তারা পল্লী উন্নয়নে সমবায়ের ভূমিকা, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষে সফল সমবায়ীদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram