

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালি চরসিলুকা গ্রামে রোববার রাতে শাটল ট্রেনের সাথে ধাক্কা লেগে হাফেজ সুলায়মান (২২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সুলায়মান গত রাতে এশার নামজ শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হবার সময় পোড়াদহ থেকে রাজবাড়ীগামী শাটল ট্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। ফলে রেললাইনের পাশে পড়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই মরে সাড়া রাত পড়ে থাকে। সুলায়মান চরসিলুকা গ্রামের আব্দুস সালামের ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল বড়। পরে সোমবার সকালে রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি তাদের হেফাজতে নেন।
নিহতের চাচা জামায়াত নেতা সুলতান মাহমুদ জানান, তার ভাতিজা হাফেজ সুলায়মান মানসিকভাবে সমস্যায় ভুগছিল। গত রোববার সন্ধ্যায় বের হয়ে আর রাতে বাড়ী না ফিরলে আমরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও কোন খোঁজ পাই নাই। পরে সোমবার সকালে ফেসবুকে একটি সংবাদ দেখে ঘটনাস্থলে গিয়ে হাফেজ সুলায়মানের লাশ সনাক্ত করি। সে ২ বছর আগে ত্রিশ পারার কোরআনের হাফেজ হয়েছিল। সুলায়মান এলাকার মানুষ ও সহপাঠিদের কাছে এক অত্যন্ত ভাল মানুষ ছিল।
