ঢাকা
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৯
logo
প্রকাশিত : জুলাই ৫, ২০২৬

ডামুডায় পৌর বাজারে নিত্য যানজট

ডামুড্যা প্রতিনিধি: ডামুড্যা পৌরসহরের প্রধান বাজারের তীব্র যানজট ও জন ভোগান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাজারে দক্ষিণ পাশে প্রবেশ মুখে সারিবদ্ধ ভাবে অটোরিকশা দাঁড়িয়ে থাকায় পথচারীরা, ৫ জুলাই রবিবার দেখা যায় কেতা ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডামুড্যা বাজার এ প্রবেশের জন্য উত্তর ও দক্ষিণ দুটি গলি রয়েছে।

এর মধ্যে দক্ষিণ গলি দিয়ে অধিকাংশ মানুষ ও যানবাহন চলাচল করে। কিন্তু মৌসুমী ফল ও বিভিন্ন ধরনের সবজি বিক্রেতা ভ্যান গাড়ি নিয়ে ওই পরিবেশ মুখ দখল করে রাখায় প্রায়ই প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র জটলা । এইদিকে ভ্যান গাড়ি পাশাপাশি বাজারে যানজটের আরেকটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ভারী পণ্যবাহী ট্রাকের অভাব চলাচল স্থানীয়দের অভিযোগ প্রতি দিন অত্যন্ত কাছ থেকে আটটি নছিমন প্রাইভেট কার রাগ বাজারে প্রবেশের মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত যাতায়াত করে।

ব্যস্ত বাজারে মধ্যে এইসব গাড়ি প্রবেশ করার সড়কের দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। ডামুড্যা উপজেলার বণিক সমিতির কোন কমিটি নেই। কিন্তু কিছু ব্যবসায়ীরা মিলে ভ্যান গাড়িগুলি সরিয়ে দিতে বহুবার চেষ্টা করা হয়েছে। মাঝে মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী ও অভিযান চালায়। কিন্তু বাজারে দুটি প্রবেশ পথ থাকায় প্রশাসনের লোকজন একদিকে গেলে বিক্রেতা অন্যদিকে সরে যান।

বাজারে কেনাকাটা করতে আসা জাকির হোসেন বলেন, যখনই বাজারে আসি তখনই দেখি দক্ষিণ গুলির মুখে অসংখ্য ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে। সব ভ্যান গাড়িতে সারা বছরই কোন না কোন ফল বিক্রি করা হয়। শিশুদের নিয়ে বাজারের চলাচল করতে খুবই কষ্ট হয়। অনেক সময় ধাক্কাধাক্কির মধ্যে পড়তে হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram