ঢাকা
logo
প্রকাশিত : July 3, 2026

কৃষি উৎপাদন বৃদ্ধিতে ধামরাইয়ে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনা বিতরণ

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের প্রণোদনা দিতে বিনামূল্যে বীজ, সার, ফলদ ও বনজ গাছের চারা এবং বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ধামরাই উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৯৮ জন উপকারভোগীর মাঝে ৫টি করে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা, জৈব সার এবং গাছের খুঁটি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ধামরাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আরিফুর রহমান। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. তমিজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তারা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক কৃষক ও উপকারভোগী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রীষ্মকালীন (উফশী ও হাইব্রিড) শাকসবজি উৎপাদন কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার কৃষকের প্রত্যেককে ৭ ধরনের শাকসবজির মোট ৩০০ গ্রাম বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি পটাশ সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

এছাড়া চলতি খরিপ-২ মৌসুমে উপজেলার ২ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উন্নত জাতের আমন ধানের (ব্রি ধান-১০৩, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭ ও ব্রি ধান-২৯) ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি পটাশ সার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram