ঢাকা
logo
প্রকাশিত : July 2, 2026

মঠবাড়িয়ায় বেআইনিভাবে সরকারি বই বিক্রির অভিযোগে প্রধান শিক্ষকের নামে মামলা

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেনের বিরুদ্ধে সরকারি নীতিমালা অনুসরণ না করে বেআইনিভাবে ৫৮৭ কেজি সরকারি বই বিক্রির অভিযোগে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক কবির হোসেন বাদী হয়ে প্রধান শিক্ষক আখতার হোসেনের নামে থানায় এ মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ জুন দুপুরে মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন ৫৮৭ কেজি সরকারি বই নীতিমালা ভংঙ্গ করে বেআইনিভাবে বিক্রি করে দেন। এরপর ভাঙ্গরির দোকান থেকে ঢাকায় নেওয়ার জন্য বইগুলো ট্রাকে বোঝাই দেওয়া হয়। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের অবহিত করলে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ট্রাক সহ বইগুলো জব্দ করেন। সুচতুর প্রধান শিক্ষক বাঁচার জন্য তিনি গত ২৮ জুন তড়িঘড়ি করে ট্রেজারি চালানের মাধ্যমে সোনালী ব্যাংক মঠবাড়িয়া শাখার অনুকূলে ৯ হাজার ৪ শত টাকা জমা দেন।

উল্লেখ্য, মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন এর আগেও বিদ্যালয়ের অব্যবস্থাপনা, অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগে একাধিকবার পত্রিকায় সংবাদের শিরোনাম হয়। অতঃপর ওই বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আকলিমা আক্তারের নির্দেশে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হলেও আজও সেই কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram