

মানিকগঞ্জ প্রতিনিধি: পদ্মায় পানি বেড়ে পাটুরিয়ার লঞ্চঘাটের সংযোগ সড়ক ডুবে গেছে। এতে লঞ্চ পারাপারের যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। পানি বাড়া অব্যাহত থাকলে লঞ্চঘাটের পন্টুন ডুবে যাওয়াসহ লঞ্চ সার্ভিস বন্ধ হওয়ার শংকায় পড়েছেন লঞ্চঘাট সংশ্লিষ্টরা।
পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার পান্না লাল জানান, গত দুই-তিন ধরে পদ্মায় আস্তে আস্তে পানি বাড়তে থাকে। হঠাৎ বুধবার ভোরে অতিরিক্ত পানি বেড়ে লঞ্চঘাটের সংযোগ সড়ক ডুবে যায়। এতে যাত্রী লঞ্চে ওঠানামায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
বিষয়টি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে জানানো হলে সাময়িকভাবে কিছু বালুর বস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। তবে পানি বাড়া অব্যাহত থাকলে যেকোন সময় লঞ্চ সার্ভিস বন্ধ করে দিতে হবে বলে জানান পান্না লাল।
