ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৯
logo
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদণ্ড

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জমির জাল খতিয়ান তৈরী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিল সংরক্ষণের দায়ে এক কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড মো. মাহমুদুল হাসান জমির বিভিন্ন ধরনের খতিয়ান তৈরীতে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তার এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ওই কম্পিউটার ব্যবসায়ীর নাম আবু সাইদ হোসেন লাভলু (২৮)। তিনি উপজেলার শরিফেরহাট খন্দকারপাড়া এলাকার মৃত হযরত আলীর ছেলে বলে জানা যায়।

জানা গেছে, উপজেলা ভূমি অফিস সংলগ্ন কম্পিউটার ব্যবসায়ী আবু সাইদ হোসেন লাভলু দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অবৈধভাবে জাল এসএ খতিয়ান, আরএস খতিয়ান, সিএস খতিয়ানসহ বিভিন্ন ধরনের খতিয়ান তৈরী করে আসছিল। গত কয়েকদিন পূর্বে এক কৃষক নাম জারি করতে সহকারী কমিশনার (ভূমি) এর সামনে একটি জমির খতিয়ান উপস্থাপন করেন। খতিয়ানটি দেখে জাল বলে সন্দেহ হলে ওই কৃষককে জিজ্ঞাসাবাদ করেন এসিল্যান্ড। এ সময় ওই কৃষক কাগজ তৈরী করে দেয়া কম্পিউটার ব্যবসায়ী সম্পর্কে বিস্তারিত জানিয়ে নিজে পার পান। সূত্র মোতাবেক বুধবার দুপুরে এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান আবু সাইদের দোকানসহ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় আবু সাইদের দোকানে প্রমানাদিসহ হাতেনাতে ধরা হলে তিনি ঘটনা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৫এর ১(খ) ধারায় আবু সাইদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড মো.মাহমুদুল হাসান বলেন, আবু সাইদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে এসএ, আরএস, সিএস খতিয়ানসহ বিভিন্ন রকম খতিয়ান তৈরী করে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সিল ও স্বাক্ষর প্রদান করে আসছিল। অপরাধ প্রমাণ হওয়ায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৫এর ১(খ) ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram