ঢাকা
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৫
logo
প্রকাশিত : জুলাই ১, ২০২৬

বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে: এমপি শেখ রেজাউল ইসলাম

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেছেন, বর্তমান সরকার সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে। দুর্যোগের এই সময়ে কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, সেজন্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। বুধবার (১ জুলাই) নওগাঁর আত্রাইয়ে ত্রাণের চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

​আত্রাই উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত আত্রাই উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ কার্য (চাল) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান।

প্রধান অতিথি এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু তাঁর বক্তব্যে আরও বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। এই দলের প্রধান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও একজন জনবান্ধব প্রধানমন্ত্রী। তিনি দেশের মানুষের কল্যাণে নিজেকে সবসময় কর্মব্যস্ত রাখছেন। আত্রাই-রাণীনগরের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়।

আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি এই দুই উপজেলার উন্নয়নে সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাব। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার প্রমুখ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ আত্রাই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতি আত্রই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান তার সমাপনী বক্তব্যে বলেন, উপজেলা প্রশাসন সবসময় প্রান্তিক ও প্রকৃত অসহায় মানুষের অধিকার ও সরকারি সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সাথে তালিকাভুক্ত প্রকৃত দুঃস্থদের মাঝে বণ্টন করা হয়েছে। যেকোনো দুর্যোগে বা প্রয়োজনে আত্রাই উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থেকে সর্বদা সেবা দিয়ে যাবে।

উক্ত অনুষ্ঠানে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের মোট এক হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে সর্বমোট ৩০ মেট্রিক টন (মে.টন) ত্রাণের চাল সুশৃঙ্খলভাবে বিতরণ করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram